মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তামান্না ফারাহের আদালত এ আদেশ দেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক জাকিরুল ফিরোজ। এসময় আসামিপক্ষের আইনজীবী এ কে এম হাবিবুর রহমান (চুন্নু) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুইজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
.png)
এর আগে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী গ্রাহক রুহুল আমিন রোহান (২২) গত ১৭ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় আকাশনীল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমানসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর ২০ মার্চ রাতে ফরিদপুর থেকে মশিউর রহমানকে এবং ঢাকা থেকে ইফতেখার উজ-জামান রনিকে গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।