ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদক মামলায় বোতল চৌধুরীর জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০, ১০ এপ্রিল ২০২২
মাদক মামলায় বোতল চৌধুরীর জামিন শুনানি আজ
বোতল চৌধুরী- ফাইল ফটো

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য রয়েছে। 

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে, ৭ এপ্রিল বোতল চৌধুরীকে আদালতে হাজির করা হয়। 

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে জামিনের বিষয়ে শুনানির জন্য ১০ এপ্রিল দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন  আদালত।

Advertisement

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। তদন্ত করে আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে ঢাকা মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ১৯৯৯ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। 

আরো পড়ুন>>> টিপু-প্রীতিকে হত্যা: শুটার সালেহসহ পাঁচজন কারাগারে

এ মামলায় এক নম্বর চার্জশিটভুক্ত পলাতক আসামি ছিলেন বোতল চৌধুরী। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। 

গত ৫ এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরীকে (৬৩) গ্রেফতার করে র‍্যাব। এ সময় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় বুধবার রাতে র‍্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে আশিষ রায় চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!