ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫, ১৮ মে ২০২২
সম্রাটের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
ফাইল ছবি

ক্যাসিনোকাণ্ডের মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন পেয়েছিলেন সম্রাট। তিন শর্তে ৯ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। যা বাতিল করলেন হাইকোর্ট।

Advertisement

সম্রাটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট এহসানুল হক সামাজী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশন কমিশন (দুদক)-এর আইনজীবী মো. খুরশীদ আলম খান।

সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়। এর মধ্যে অস্ত্র, মাদক, অর্থপাচার ও দুদকের করা মামলা রয়েছে। বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন। ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!