ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সম্রাটের জামিন ঠেকাতে হাইকোর্টে দুদকের আপিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ১৬ মে ২০২২
সম্রাটের জামিন ঠেকাতে হাইকোর্টে দুদকের আপিল
ইসমাইল হোসেন চৌধুরী

ক্যাসিনোকাণ্ডের মামলা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন ঠেকাতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে এ আবেদন করা হয়। আগামীকাল এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

গত ১১ মে সব মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঐদিন বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিন দেন।

Advertisement

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। ১১ মে এই মামলায় সম্রাটের তিন শর্তে ও ১০ হাজার টাকা মুচলেকায় ৯ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত। শর্তগুলো হচ্ছে- আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না সম্রাট, পাসপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সম্রাট
লিংক সফলভাবে কপি হয়েছে!