বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর আগে গত ১৯ এপ্রিল এ মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য ১৮ মে দিন ধার্য করেন।
আরো পড়ুন> সালমানের সিনেমায় শেহনাজ গিলের ফার্স্ট লুক ফাঁস
গত বছরের ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসা পরীমনি ঢাকার সাভার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
.png)
অপর দুই আসামি হলেন- তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এরপর গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।