পাশাপাশি এর ফলাফল সম্পর্কিত একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আদেশও দেওয়া হয়েছে।
সোমবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী ও ভুক্তভোগী ভোক্তাদের দায়ের করা ৩টি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।
আরো পড়ুন> ডিভিশন চেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টির আবেদন
.png)
সেইসঙ্গে আজ সোমবার হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়কে ই-কমার্স প্ল্যাটফর্মে ভোক্তাদের জমা দেওয়া অর্থের পরিমাণ মূল্যায়ন করতে বলেছেন।
এছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মের আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শুনানিতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবীর পল্লব, মোহাম্মদ শিশির মনির ও আনোয়ারুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করেন আইনজীবী শামীম খালেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।