ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আদালতে আত্মসমর্পণ করে সম্রাটের জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২২, ২৪ মে ২০২২
আদালতে আত্মসমর্পণ করে সম্রাটের জামিন আবেদন
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট- ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ক্যাসিনোতে প্রায় ২২২ কোটি টাকা আত্মসাৎ ও তা পাচার করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গত ১১ মে ঢাকার বিশেষ জজ আদালত-৬ সম্রাটকে জামিন দেন।

আরো পড়ুন> খালাস চেয়ে হাজী সেলিমের আপিল

এর আগে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মানি লন্ডারিং, অস্ত্র ও মাদক মামলায়ও আদালত সম্রাটকে জামিন দেন।

এরপর সম্রাটের জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিলের নির্দেশ দেন। একইসঙ্গে তাকে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন।

এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তীতে ২০২০ সালের ৭ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জাহাঙ্গীর আলম রাজধানীর অবৈধ ক্যাসিনো ব্যবসার 'মূলহোতা' হিসেবে সম্রাটের বিরুদ্ধে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: সম্রাট
লিংক সফলভাবে কপি হয়েছে!