ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অর্থ পাচার: জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:৫৯, ১৯ জুন ২০২২
অর্থ পাচার: জিকে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি 
জিকে শামীম- ফাইল ছবি

অর্থ পাচার মামলায় এসএম গোলাম কিবরিয়া (জিকে) শামীমসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ মামলাটি ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 

এদিন কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি। এজন্য আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২, ২৬ ও ২৯ জুন দিন ধার্য করেন।

Advertisement

মামলার অন্য আসামিরা হলেন, দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন,  মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম,  জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

২০২০ সালের ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এ মামলায় মোট ২৬ জনকে সাক্ষী করা হয়। এরপর একই বছরের ১০ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

২০১৯ সালের ২১ সেপ্টেম্বর র‍্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় আসামিদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‍্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর এবং নগদ প্রায় এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!