ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের সভাপতি-সম্পাদক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৬:২৬, ৬ জুলাই ২০২২
গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের সভাপতি-সম্পাদক রিমান্ডে
গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক- ছবি: সংগৃহীত

বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেফতার গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজাউল হক রেজা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি-গুলশান বিভাগ মামলাটি তদন্তের দায়িত্ব পায়। তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে গ্রামীণ টেলিকম কর্মচারী ইউনিয়নের সভাপতি  মো. কামরুজ্জামান (৩৭) ও সাধারণ সম্পাদক মো. ফিরোজ মাহমুদ হাসানের (৪২) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ এবং আইনজীবী ও কতিপয় টেলিকম সিবিএ নেতার যোগসাজশে তড়িঘড়ি করে শতাধিক মামলা থেকে গ্রামীণ টেলিকমকে ইনডেমনিটি দেওয়ার জন্য বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

Advertisement

এর আগে, ৪ জুলাই গ্রামীণ টেলিকম কর্মচারী ও টেলিকম ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ আকতারুজ্জামান মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সময়ে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণ না করে চুক্তিভিত্তিক নিয়োগ ক্রমাগত নবায়ন করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!