ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে রিমান্ডে মাসুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৩, ২৫ এপ্রিল ২০২২
মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে রিমান্ডে মাসুদ
আদালত চত্বরে মাসুদ রানা। ছবি: ডেইলি বাংলাদেশ

মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মো. মাসুদ রানা নামে একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার ঢাকা মহানগর হাকিম মো. আশেকে ইমামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

Advertisement

এদিন এ মামলায় আসামি মাসুদকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক থোয়াই চুনু মামা। অন্যদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, রোববার রাজধানীর পল্লবী থেকে তাকে গ্রেফতার করে পল্টন থানা-পুলিশ।
 
মামলার সূত্রে জানা যায়, আসামি মাসুদ রানা ভুক্তভোগী রিপন গাজীর অনুমতি ব্যতীত তার ছবি ও তথ্য ব্যবহার করে। এর মাধ্যমে মিথ্যা ও মানহানিকর বার্তা ভুক্তভোগী রিপনের পরিচিত বিভিন্ন লোকজনের কাছ পাঠায়। যাতে মামলার বাদী সামাজিক ও ব্যবসায়িকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। 

এছাড়া আসামি মাসুদ রানা পরস্পর যোগসাজশে ছদ্মবেশ ধারণ করে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ভুক্তভোগী রিপন গাজীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর প্রচার করেছে। 

এ ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় ভুক্তভোগী রিপন গাজী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ সালের ২৪/২৫/২৯/২৫ ধারায় মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!