[ আইন-আদালত ]
হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে রায় ২৮ আগস্ট
হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম
ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য ২৮ আগস্ট দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান এ কথা জানান।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য আজ এ দিন ধার্য করেন।
অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে আদেশ দিয়েছিলো আদালত। আজ ঐ রুলের ওপর শুনানি শেষ হলো।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!