ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সারিকার যৌতুকের মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ২৮ নভেম্বর ২০২২
স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সারিকার যৌতুকের মামলা
স্বামীর সঙ্গে মডেল সারিকা সাবরিন। ফাইল ছবি

যৌতুক দাবি ও মারধরের অভিযোগে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন তার স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে মামলা করেছেন। 

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে সারিকা সাবরিন বাদী হয়ে সোমবার এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তার স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সারিকার আইনজীবী মাসুদুর রহমান মাসুদ জানান, মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Advertisement

গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আদালত ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন বলেও জানিয়েছেন সারিকা সাবরিনের আইনজীবী।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!