ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্কুলছাত্রী নীলা হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৪, ২৮ নভেম্বর ২০২২
স্কুলছাত্রী নীলা হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ 
নীলা রায়- ফাইল ফটো

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী নীলা রায়কে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মিজানুরসহ তিনজনের বিরুদ্ধে বাদী নারায়ণ রায়ের ( নীলার বাবা) সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 

ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালতে সোমবার তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

গত ৩১ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন নীলার বাবা নারায়ণ রায়। এদিন তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ না হওয়ায় ২৩ নভেম্বর দিন পরবর্তী দিন ধার্য করেন আদালত।

Advertisement

এ মামলার আসামিরা হলেন- মিজানুর রহমান চৌধুরী ও তার বন্ধু সাকিব হোসেন এবং সেলিম পাহলান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ঢাকার সাভারে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা ও তার ভাই অলক রায়ের পথরোধ করেন মিজানুর। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে নিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে রেখে বিয়ের প্রস্তাব দেন মিজানুর। প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান মিজান।

পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পরদিন ২১ সেপ্টেম্বর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!