ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নাদিয়াকে চাপা দেওয়া বাসের চালক-হেলপার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ২৩ জানুয়ারি ২০২৩
নাদিয়াকে চাপা দেওয়া বাসের চালক-হেলপার রিমান্ডে
গ্রেফতারকৃত বাসচালক ও হেলপার, ইনসেটে নিহত নাদিয়া- ছবি: সংগৃহীত

রাজধানীর প্রগতি সরণিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়াবাসচাপায় র নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আসামিরা হলেন- বাসচালক লিটন ও হেলপার মো. আবুল খায়ের।

সোমবার তাদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আল ইমাম রাজন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার বিষয়টি জানিয়েছেন। 

রোববার দুপুরে প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দুইসপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি।

নাদিয়ার মৃত্যুর পর তার বাবা জাহাঙ্গীর আলম ভাটারা থানায় মামলা করেন। সোমবার সকাল সাড়ে ৮টায় বাসচালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!