[ আইন-আদালত ]
যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী শাহীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ মে যৌতুক না দেওয়ায় স্ত্রী রিভাকে হত্যা করে শাহিন। এ ঘটনায় ভুক্তভোগীর মা সহিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
.png)
মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ২২ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করে ট্রাইব্যুনাল।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!