ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানি লন্ডারিং মামলায় জি কে শামীমসহ ৮ জনের যুক্তি উপস্থাপন ৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
মানি লন্ডারিং মামলায় জি কে শামীমসহ ৮ জনের যুক্তি উপস্থাপন ৬ মার্চ
ফাইল ফটো

এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে গুলশান থানার মানি লন্ডারিং আইনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ পিছিয়ে আগামী ৬ মার্চ ধার্য করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত নতুন এদিন ধার্য করেন। এদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান অসুস্থ থাকায় যুক্তিতর্ক উপস্থাপন পেছানোর আবেদনের প্রেক্ষিতে আদালত নতুন এ তারিখ ধার্য করেন।

এ মামলায় গত ২৬ জানুয়ারি রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। মামলার অপর আসামি হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

Advertisement

গত ১৭ জানুয়ারি আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থণা করেন। এর আগে ২১ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলাটিতে চার্জশিটভুক্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

নিকেতনের নিজ বাসা থেকে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে শামীমকে আটক করা হয়। এসময় জি কে শামীমের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্রও পাওয়া যায়। এ ঘটনার পর র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট আদালতে জি কে শামীম ও তার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জিকে শামীম
লিংক সফলভাবে কপি হয়েছে!