[ আইন-আদালত ]
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৭ বছর পর গ্রেফতার
ফাইল ফটো
দীর্ঘ ৭ বছর পলাতক থাকা অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো.শরিফুল ইসলাম ওরফে সজীবকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, গ্রেফতা আসামির বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ২০১৬ সালের একটি অস্ত্র মামলা রয়েছে। মামলা রুজু হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
.png)
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!