মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তার সাতদিনের রিমান্ড আবেদন করেন।অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়। এরপর ২০২১ সালের ১৮ আগস্ট শেরে বাংলা নগর থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ।
.png)