ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মামুনুল হকের বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৯, ৬ জুন ২০২৩
মামুনুল হকের বিরুদ্ধে আরো দুজনের সাক্ষ্যগ্রহণ
আদালত চত্বরে মামুনুল হক— ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় আদালতে দুইজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মঙ্গলবার  এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সাক্ষী দেন মামলার বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সংবাদকর্মী এনামুল হক বিদ্যুৎ।  

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলায় এখন পর্যন্ত ২২ জনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় আদালতে মামুনুল হককে হাজির করা হয়।  

Advertisement

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন জানান, আজ মামলার বাদী জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সংবাদকর্মী এনামুল হক বিদ্যুতের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!