ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ৫ জুলাই ২০২৩
শাকিব খানের মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিচার শুরু
ফাইল ফটো

চাঁদা দাবির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের দায়ের করা মামলায় প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। ফলে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়েদা হাফসা ঝুমার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য ৯ আগস্ট তারিখ ধার্য করেন আদালত।

একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী। আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।

Advertisement

এদিকে অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

গত ২৩ মার্চ শাকিব খান বাদী হয়ে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

জানা যায়, অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় শাকিব খানের বিরুদ্ধে সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খানের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করেছেন রহমত উল্লাহ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: শাকিব খান
লিংক সফলভাবে কপি হয়েছে!