ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অর্থ আত্মসাৎ মামলায় নোবেলের বিরুদ্ধে প্রতিবেদন ২৮ আগস্ট

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ৯ জুলাই ২০২৩
অর্থ আত্মসাৎ মামলায় নোবেলের বিরুদ্ধে প্রতিবেদন ২৮ আগস্ট
গায়ক মাইনুল আহসান নোবেল- ফােইল ফটো

কনসার্টে অংশ না নিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

গত ২২ মে বাদীকে কনসার্টের এক লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার শর্তে জামিন পান নোবেল। এরপর নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চান দুই বাংলার জনপ্রিয় এই গায়ক।

Advertisement

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গত ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!