মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যান্টিবায়োটিক ন্যাপ্রোক্সেন প্লাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে নির্দেশও দেওয়া হয়।
.png)
চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি, এ ওষুধকে মানহীন ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নোটিশের যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান রিট পক্ষের আইনজীবী।