[ আইন-আদালত ]
রাজধানীতে কুপিয়ে টাকা ছিনতাই: আসামি রিমান্ডে
ছবি: প্রতীকী
রাজধানীর আদাবরের বেড়িবাঁধ এলাকায় এক বেসরকারি চাকরিজীবীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেফতার আসামি ওহিদুল ইসলামের (২৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে আসামিকে উপস্থিত করে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন আদাবর থানার এসআই মো. নূরুজ্জামান। রিমান্ড শুনানি শেষে আদালত আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর রাজধানীর আদাবরের বাসিন্দা মো. শহিদুল্লাহকে (৩৮) সেখানকার বেড়িবাঁধ এলাকা থেকে কুপিয়ে ২০ হাজার টাকা ছিনতাই করে দুই ছিনতাইকারী। ঘটনার পরদিন রাজধানীর আদাবর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শহিদুল্লাহ।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!