মঙ্গলবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন।
এ ঘটনায় অলিউল্লাহর স্ত্রী তানজিনা বাদী হয়ে শাহজাহানপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
.png)
তার আগে ২০ জুলাই রাত সোয়া একটার দিকে শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে এলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।