ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ন্যান্সির চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ২৪ ডিসেম্বর

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১৪:২৭, ১৬ নভেম্বর ২০২৩
ন্যান্সির চলচ্চিত্র পুরস্কার চুরি মামলার প্রতিবেদন ২৪ ডিসেম্বর
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি- ফাইল ফটো

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতে আসতো। 

Advertisement

গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

এদিকে গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুইটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় গত ২৭ এপ্রিল ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!