ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ইসির মামলায় ডা. সাবরিনার চার্জ শুনানি পেছালো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ২৭ ডিসেম্বর ২০২৩
ইসির মামলায় ডা. সাবরিনার চার্জ শুনানি পেছালো
ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে ১২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে মামলার চার্জ শুনানির দিন ছিল। তাকে এদিন তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন।

আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ঠিক করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রাসেল সরদার এ তথ্য নিশ্চিত করেন। 

Advertisement

২০২০ সালের ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। মামলায় অভিযোগ করা হয়, সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরীনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

২০২০ সালের ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। এ মামলায় ২০২০ সালের ২২ নভেম্বর জামিন পান সাবরিনা।

গত বছর ১৯ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে পৃথক তিন ধারায় ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন সাবরিনা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!