ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

উইমেন্স ওয়ার্ল্ড’র গোপন কক্ষে সিসি ক্যামেরা, ৩ প্রতারক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৯, ২৭ ডিসেম্বর ২০২৩
উইমেন্স ওয়ার্ল্ড’র গোপন কক্ষে সিসি ক্যামেরা, ৩ প্রতারক কারাগারে
ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারের বিভিন্ন গোপন কক্ষে সিসি ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন- এমদাদুল হাসান, তসলিম আরিফ ইলিয়াস ও এইচ এম জুয়েল খন্দকার। 

বুধবার আসামিদের আদালতে হাজির করে করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।

Advertisement

আবেদনে বলা হয়, ধানমন্ডির সাতমসজিদ রোডের ৮০ নম্বর বাড়ির তৃতীয় তলায় উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অত্যন্ত সুকৌশলে সিসি ক্যামেরার মাধ্যমে পার্লারে আসা নারীদের পোশাক পরিবর্তন, ম্যাসাজ রুমের গোপন ও স্পর্শকাতর দৃশ্য ধারণ ও সংরক্ষণ করে রাখা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এসব কথা স্বীকার করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে ৮টি সিসি ক্যামেরা ও ডিভিআর জব্দ করা হয়। আটক করা হয় তিনজনকে।

এ ঘটনায় উইমেন্স ওয়ার্ল্ডের ২ মালিকসহ ৫ জনের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ধানমন্ডি থানার এসআই মো. একরামুল হক। এরপর আটক তিনজনকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে অপর দুই আসামি ও পার্লারের মালিক তাসলিমা চৌধুরী কনা আলম ও ফারনাস আলম পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!