ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
দুদকের মামলা

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ মার্চ

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৫:২৫, ১৫ জানুয়ারি ২০২৪
সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ মার্চ
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট- ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য ছিল। 

এদিন সকালে সম্রাট আদালতে হাজিরা দেওয়ার পর তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানির জন্য সময় আবেদন করেন। বিচারক  শুনানি শেষে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন এদিন ধার্য করেন।

Advertisement

সম্রাট ও তার সহযোগী এনামুল হক ওরফে আরমানকে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সম্রাট
লিংক সফলভাবে কপি হয়েছে!