কারাদণ্ডপ্রাপ্ত দালালের নাম মো. সুমন (৪০)। তাকে দণ্ডবিধি ১৮৬ ও ১৮৮ নং ধারায় এ সাজা প্রদান করা হয়।
মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।
.png)
সূত্র জানায়, সোমবার ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় কেরাণীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। এদিন বিকেল ৫টায় কেরাণীগঞ্জ উপজেলার ভূমি অফিস প্রাঙ্গণে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সাজাপ্রাপ্ত দালাল মো. সুমন বিভিন্ন মানুষের নামজারি ও মিসকেস সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে ঘুরাঘুরি করত।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ভূমি অফিসে দ্রুততম সময়ে এবং হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় কেরাণীগঞ্জ মডেল থানার এএসআই এমারত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. সহিদুল ইসলাম, সার্ভেয়র জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ হোসেন ও নাজির রাজীব দত্তসহ ভূমি অফিসের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।