[ আইন-আদালত ]
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৫৩৯
ফাইল ফটো
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তকরণে শিক্ষানবিশদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন।
এছাড়া ৩৪৫ জনের খাতা থার্ড পরীক্ষকের যাচাই-বাছায়ের জন্যে রাখা হয়েছে। খাতা মূল্যায়ন করার পর তাদের ফলাফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
.png)
বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফল প্রকাশ করার বিষয় নিয়ে বার কাউন্সিলে অ্যানরোলমেন্ট কমিটির বৈঠক হয়। ঐ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ফল ঘোষণা করা হলো।
ফলাফল দেখতে ক্লিক করুন >> এখানে <<
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!