ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
মডেল মৌ- ফাইল ফটো

মাদক ও ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগে করা মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার মাদক ও ব্ল্যাক মেইলের অভিযোগে করা মামলায় হাইকোর্ট এ নির্দেশ দেন। এর আগে, রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ আগস্ট মৌ আক্তারকে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়।

Advertisement

সে সময় পুলিশ জানিয়েছিল, মৌ মডেল হিসেবে নিজেকে পরিচয় দিলেও পেশা ছিল প্রতারণা। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন।

পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা বা নানা সুবিধা আদায় করতেন। গ্রেফতারের পর মডেল মৌকে তিনদফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

একই বছরের ২২ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ মৌকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!