[ আইন-আদালত ]
আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস- ফাইল ফটো
শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হায়দার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এদিন ড. ইউনূসের পক্ষে শুনানি করেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন।
একইসঙ্গে এ মামলায় আরো সাত আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- গ্রামীণ টেলিকমের পরিচালক পারভীন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!