ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পরীমনির মাদক মামলায় সাক্ষ্য ২৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ৩১ মার্চ ২০২৪
পরীমনির মাদক মামলায় সাক্ষ্য ২৮ এপ্রিল
ফাইল ফটো

রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

তবে এদিন পরীমনির আইনজীবী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে। স্থগিতাদেশ বিষয়ে সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য আবেদন করেন এই আইনজীবী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন।

Advertisement

পরীমনির পক্ষে আদালতে হাজিরা দেন তার আইনজীবী। পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে এসে হাজিরা দেন।

এর আগে, গত বছরের ৯ জানুয়ারি পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: পরীমনি
লিংক সফলভাবে কপি হয়েছে!