ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৩, ১৭ এপ্রিল ২০২৪
গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদের বিরুদ্ধে
ফাইল ফটো

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের দিন পেছানো হয়েছে। 

বুধবার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর নাজমুল হাসান প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৬ মে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 

এ মামলায় গত ৭ জানুয়ারি তদন্ত কর্মকর্তার পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়।

Advertisement

মামলার সূত্রে জানা যায়, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটির দায়ের করেন মৃত গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান। মামলায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধি আইনের ৩০৪ (ক) ধরায় অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। প্রীতি ওড়ান নামের ১৫ বছর বয়সী ঐ কিশোরী ঐ ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!