ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আপস শর্তে খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৬, ২৩ মে ২০২৪
আপস শর্তে খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা
ফাইল ফটো

প্রতারণার মামলায় আপস শর্তে খালাস পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ  সাদীর আদালত তাদের খালাসের রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, আলী রেজা ফারুক ২০২১ সালের ২৯ নভেম্বর একটি বাইক কেনা বাবদ ২ লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা নগদ ও বিকাশে পরিশোধ করেন। নির্ধারিত সময় বাইক দিতে না পারায় আলী রেজা ফারুককে একটি চেক প্রদান করে। তিনি ২০২২ সালের ১৬ জানুয়ারি চেকটি ব্যাংকে জমা দেন। তবে চেকটি ডিজঅনার হয়।

Advertisement

বাদী পরবর্তীতে আসামিদের সঙ্গে যোগাযোগ করেন। তবে তারা টাকা ফেরত দেবেন বলে জানান। পরবর্তীতে আজ দেন কাল দেন বলে টাকা আর দেয়নি। লিগ্যাল নোটিশ পাঠালেও তারা টাকা ফেরত দেননি।

এ ঘটনায় আদালতে ২০২২ সালে একটি মামলা করেন।এ মামলায় দুই জন আদালতে সাক্ষ্য দেন। আসামিরা বাদীর টাকা ফেরত দেন। গত ২৪ এপ্রিল যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ২৩ মে ধার্য করেন। আদালত আপোস শর্তে আজ আসামিদের খালাস প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!