রোববার আসামিদের সাতদিনের রিমান্ডে আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা।
আসামিরা হলেন- কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানার বালিনা গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার সন্তান জাহাঙ্গীর আলম (৩৬) ও শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার রানীর হাট গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. মুজিবুর রহমান (২৩)। তারা দু'জনই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিকিউরিটি গার্ড।
.png)
মামলার সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত ৩টার দিকে রড চুরি করতে গেলে সেখানে কর্মরত ৬-৭ জন অজ্ঞাতনামা নিরাপত্তা কর্মী বিল্লাল হোসেনকে ধরে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তাৎক্ষণিক মারা যান তিনি। আসামিরা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মগবাজার রেললাইনের দিলু ব্যাপারী জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে সিমেন্টের ব্যারিকেডের মধ্যে লুকিয়ে রাখে। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করে নিহতের ভাগ্নী সালমা।
মামলার এজাহারে মৃত বিল্লাল হোসেনের ভাগনী সালমা উল্লেখ করেন, হাতিরঝিল থানা পুলিশ আমার মামাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আমরা সেখানে গিয়ে দেখতে পাই, আমার মামা মো. বিল্লাল হোসেনের মরদেহ মর্গে আছে। মামার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।