ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

তনির শোরুম খুলে দেওয়ার নির্দেশ দিলেন উচ্চ আদালত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১১, ১০ জুন ২০২৪
তনির শোরুম খুলে দেওয়ার নির্দেশ দিলেন উচ্চ আদালত
রোবাইয়াত ফাতেমা তনি- ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম খুলে দেওয়ার আদেশ দিয়েছেন উচ্চ আদালত। তবে শোরুমে পাকিস্তানি ড্রেস বিক্রি করা যাবে না বলে আদেশে বলা হয়েছে।

সোমবার তনির রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাই দোলনের বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে তনির পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ খালেকুজ্জামান অরুন ও রবিউল আলম বুদু। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।

Advertisement

রোবাইয়াত ফাতিমা তনি গত ২১ মে রিট পিটিশনটি দায়ের করেন। ২৭ মে ‘সানভীস বাই তনি’ শোরুম সিলগালা করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল গত ১৪ মে গুলশান শুটিং ক্লাব এলাকার একটি মার্কেটে বিশেষ এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় প্রতারণার অভিযোগে সিলগালা করা হয় গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশে তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!