[ আইন-আদালত ]
ঋণ মঞ্জুর করে আত্মসাৎ, ৪ ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ফাইল ফটো
তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণ মঞ্জুরের পর আত্মসাৎ করার অভিযোগে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন- প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো শহিদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার ২য় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ এবং ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান সরকার।
রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
.png)
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!