[ আইন-আদালত ]
বিচারকের আদেশ জালিয়াতি: সিএমএম আদালতের পেশকার আটক
ফাইল ফটো
বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) এক পেশকারকে আটক করা হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার মোজাম্মেল হক জনি নামে ঐ আদালতের বেঞ্চ সহকারীকে আটকের নির্দেশ দেন।
আদালতের নাজির মো. রেজুয়ান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, বিকেল ৪টার দিকে এজলাস চলাকালে তাকে আটকের নির্দেশ দেন বিচারক। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
কোতোয়ালি থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!