এ তথ্য আজ শনিবার সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের কার্যতালিকায় পাওয়া যায়।
ওয়েবসাইটে দেখা যায়, আগামীকাল রোববার হাইকোর্টের কার্যতালিকায় রিটটির অবস্থান ১০ নম্বরে রয়েছে। এর আগে, বুধ ও বৃহস্পতিবার বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বসেনি ডিভিশন বেঞ্চ। ফলে ঝুলেই ছিলো আলোচিত এই রিটের শুনানি ও আদেশ।
.png)
অন্যদিকে, কোটা সংস্কার আন্দোলনে সরাসরি গুলি না করা নিয়ে দু’দিন ধরে হাইকোর্টে দীর্ঘ শুনানি চলে। যুক্তি- পাল্টা যুক্তি, বাক-বিতণ্ডা আর হট্টগোলে উত্তেজনাও ছড়ায় এজলাসে। তাছাড়া, দেশের চলমান পরিস্থিতির কারণে এ রিটের আদেশ নিয়ে সবারই আগ্রহ রয়েছে।