[ আইন-আদালত ]
স্মৃতিসৌধ ও শহিদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এরপর সাভার থেকে সকাল ৮টা ৫০ মিনিটে জাতীয় শহিদ মিনারে পৌঁছান প্রধান বিচারপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ছাড়াও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!