ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাবেক সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৬, ১৮ আগস্ট ২০২৪
সাবেক সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে
ফাইল ফটো

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানার মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল ও তার ব্যবসায়িক সহযোগী মো. নুসরাত হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

Advertisement

আসামিপক্ষে অ্যাডভোকেট মাহবুব আলম সগির রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট সন্ধ্যার পর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের বাসায় অভিযান পরিচালনা করে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়।

এরপর ১৭ আগস্ট রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে শাহ কামালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!