ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বন্ধই থাকছে সময় টিভি, শুনানির নতুন দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৭, ২১ আগস্ট ২০২৪
বন্ধই থাকছে সময় টিভি, শুনানির নতুন দিন ধার্য
ছবি- সংগৃহীত

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির সম্প্রচার সাতদিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য রোববার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন চেম্বার আদালত। ঐ দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। 

বুধবার চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

এর আগে সোমবার (১৯ আগস্ট) সময় টিভির সম্প্রচার সাতদিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

Advertisement

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সময় টিভির নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীর (সিও) পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে বলেও সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: টিভি
লিংক সফলভাবে কপি হয়েছে!