প্রধান বিচারপতি বলেন, সভ্য সমাজে ডেসটিনির এই দুজনের জামিন নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। তার জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত।
এ সময় রফিকুল আমিনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের সাজা হয়েছে ১২ বছর। কিন্তু কারাগারে আছি ১১ বছর ১১ মাস। এ সময় আপিল বিভাগ প্রশ্ন রেখে বলেন, গাছ লাগানোর কথা বলে যে টাকা নিয়েছেন সেগুলো দিয়েছেন?
.png)
রফিকুল আমিনের আইনজীবী বলেন, গাছ তো দেওয়ার কথা না। আপিল বিভাগ এ সময় বলেন, দুই হাজার ৩০০ কোটি টাকার অর্থের হদিস নেই। জামিন চাইতে আসছেন।