ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭, ১১ সেপ্টেম্বর ২০২৪
রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি
ফাইল ফটো

সাতদিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার সকালে ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত ৩ সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

Advertisement

পরেরদিন সকালে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান শহীদুল হক। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শহীদুল হক। পরে অবশ্য দলীয় মনোনয়ন পাননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!