ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পুলিশ কর্মকর্তা কাফি ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৪
পুলিশ কর্মকর্তা কাফি ফের রিমান্ডে
ফাইল ফটো

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে সাভারের একটি হত্যা মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিনের আদালত শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ছয়জনকে হত্যার পর ভ্যানের ওপর লাশ পোড়ানোর ঘটনায় এ মামলা হয়।

Advertisement

এদিকে সোমবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে কাফীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফীকে আটক করে। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। তিনি লাশ পোড়ানোর ঘটনার মূল কারিগর বলে জানা গেছে।

গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!