বুধবার দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে এ মামলা করেন সংস্থাটির উপ-পরিদর্শক মো. আহসানুল কবীর পলাশ।
মামলার অন্য আসামিরা হলেন- সিপিজিসিবিএলের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক মো. ইকবাল হোসেন, কর্মচারী নিজাম উদ্দিন ও মো. সেলিম।
.png)
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ১৭ কোটি টাকার ক্যাবল বাইরে বিক্রি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। গত আগস্ট মাসে আসামিরা তিনটি কনটেইনারে ৫৬ দশমিক ৯০ টন তামার ক্যাবল সরকারি অনুমতি না নিয়ে গোপনে বিক্রি করে দেন, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৭ কোটি ৭ লাখ টাকা।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও জানিয়েছে দুদক।