ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. ইফতেখারুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ৮ অক্টোবর ২০২৪
সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. ইফতেখারুজ্জামানের
‘বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন: জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল। ছবি: সংগৃহীত

সাইবার নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, এই আইনটি সংশোধনযোগ্য নয়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বাতিলযোগ্য সাইবার নিরাপত্তা আইন: জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, যারা এই আইনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে দ্রুত ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

Advertisement

তিনি উল্লেখ করেন, আইনটি কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ভবিষ্যতে আর কোনো আইনের মধ্যে সাইবার নিরাপত্তা শব্দটি অন্তর্ভুক্ত করা উচিত নয়।

বৈঠকে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সাইবার নিরাপত্তা আইনের নামে অনেক মানুষকে হয়রানি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারি কর্তৃপক্ষরা এখনো সমালোচনার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিচ্ছেন।

আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মনজুর-ই-আলম বলেন, আমাদের মানসিকতা হচ্ছে হয়রানি করা। নতুন আইন প্রণয়নের সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে যেন আইন ব্যবহারের ক্ষেত্রে কেউ হয়রানির শিকার না হন।

গোলটেবিল বৈঠকে এমআরডিআইয়ের হেড অব প্রোগ্রাম অ্যান্ড কমিউনিকেশনস মিরাজ আহমেদ চৌধুরী, মানবাধিকারকর্মী শহিদুল আলম এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন। তারা সাইবার নিরাপত্তা আইন বাতিলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেন এবং এই আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!