ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ৯ অক্টোবর ২০২৪
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল কারাগারে
নজরুল ইসলাম মজুমদার- ফাইল ফটো

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

বুধবার আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। নজরুল ইসলামকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইমন হোসেন গাজী নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এবং মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানানো হয়। এ সময় আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২ অক্টোবর আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত মঙ্গলবার রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!