ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ১৩ অক্টোবর ২০২৪
এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল কারাগারে
ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় এনএসআইয়ের বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার রিমান্ড শেষে মনিরুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিষয়ে বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

এর আগে গত ৯ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরদিন গত ১০ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই গুলশান থানার প্রগতি সরণীর শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বাহাদুর হোসেন মনিরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!